ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজ হলে আমার হাতেও হাতকড়া পরান: সংসদে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-৩০ ২১:৩৭:২৬
চাঁদাবাজ হলে আমার হাতেও হাতকড়া পরান: সংসদে জামায়াত আমির চাঁদাবাজ হলে আমার হাতেও হাতকড়া পরান: সংসদে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘চাঁদাবাজ কে, সেটা আমি শুনতে চাই না। চাঁদাবাজ আমি হলেও আমার হাতে হাতকড়া পরান।’

 
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জামায়াত আমির এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সংসদে সভাপতিত্ব করেন।



জামায়াত আমির বলেন, ১২ তারিখ থেকে এখন পর্যন্ত সংসদে আলোচনার ৮০ ভাগ ছিল ইতিহাস চর্চা। ইতিহাস চার্চায় কোনো ভুল নাই। চলতে হলে জানতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, চাঁদা কে, সেটা আমি শুনতে চাই না। চাঁদাবাজ আমি হলেও আমার হাতে হাতকড়া পরান। চাঁদাবাজ কোনো দলের হতে পারে না। এদের যন্ত্রণা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ