ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী, সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-৩০ ১৬:৩৩:০৪
অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী, সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী, সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির সর্বস্ব খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. সোলাইমান (৩৭) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকার বাসিন্দা এবং কালাম মিয়ার ছেলে।



উদ্ধারকারী তার চাচাতো ভাই রনি জানান, সকালে মালয়েশিয়া দূতাবাসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সোলাইমান। পথে রাইদা পরিবহনের একটি বাসে উঠলে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে লক্ষ্য করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। দুপুর সোয়া ১টার দিকে বাড্ডার ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

রনি জানান, অজ্ঞান অবস্থায় থাকার সুযোগে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কত টাকা খোয়া গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে তার পাকস্থলী পরিষ্কার করা হয় এবং পরে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। জানা গেছে, সোলাইমান প্রায় এক সপ্তাহ আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ