ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত শ্রমিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-৩০ ১৫:৪২:৫৫
মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত শ্রমিক মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত শ্রমিক
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কে মুক্তির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 
 

নিহত মো. শিহাব মিয়া (২১) উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রাশের আলম মিয়ার ছেলে।

 

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার মল্লিকবাড়ি এলাকায় বাটারফ্লাই কারখানায় শ্রমিক ছিলেন শিহাব মিয়া। সকালে কারখানার উদ্দেশ্যে বের হয়ে দুর্ঘটনায় মারা যান তিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ