ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বসতঘরে বজ্রপাতে ভস্মীভূত সব, বাড়িতে না থাকায় বাঁচল পরিবার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-৩০ ১৫:৩৯:০৯
বসতঘরে বজ্রপাতে ভস্মীভূত সব, বাড়িতে না থাকায় বাঁচল পরিবার বসতঘরে বজ্রপাতে ভস্মীভূত সব, বাড়িতে না থাকায় বাঁচল পরিবার
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের চিতলমারীতে বজ্রপাতে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে একটি বসতবাড়ি। তবে ভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

 
বুধবার রাত সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটে উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের দড়ি উমাজুড়ী গ্রামে। বাড়ির বসবাসরত শুভংকর রায় জানান, তিনি তার স্ত্রী লোপা হালদার এবং ১০ বছরের কন্যা সংগীতাকে নিয়ে ভাড়া থাকতেন এ বাড়িতে।

ঘটনার কয়েক দিন আগে তিনি স্বপরিবারে মামার মৃতজনিত ঘটনায় পাশের গজালিয়া গ্রামে অবস্থান করছিলেন। প্রতিবেশীরা খবর দিলে তারা বাড়ি এসে দেখেন বজ্রপাতে বাড়ির সব ধরনের মাল পুড়ে গেছে । এতে তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ।

ওই পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন।

ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার সরেজমিন পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে এই পরিবারের সদস্যদের জন্য সুখনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। মেয়ে সংগীতার পড়ার জন্য পাঠ্যপুস্তকের ব্যবস্থাসহ সাধ্যমতো সহায়তা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ