বদরগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রতারনা অভিযোগে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সন্মেলন
বদরগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রতারনা অভিযোগে চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সন্মেলন।
বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি রংপুরের
বদরগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রতারনা অভিযোগ এনে চাচার বিরুদ্ধে সংবাদ সন্মেলন করলেন আপন ভাতিজা মিজানুর রহমান। বৃহস্পতিবার ৩০ এপ্রিল রিপোর্টার্স ইউনিটির পক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করেন ভুক্তভোগী মিজানুর ও তার স্ত্রী মনিকা।
সংবাদ সন্মেলনে ভুক্তভোগী বলেন,আমার চাচা নুরুল ইসলাম খোকা ও তার ছেলে নাহিদ ইসলাম রুবেল আদম ব্যবসার সঙ্গে জড়িত। চাচার সরল বিশ্বাসের কথা শুনে সৌদি আরবে ভাল বেতনের আশায় আমি ৫লক্ষ ৫০হাজার তার হাতে তুলে দেই।এ পরিমাণ টাকা বিভিন্ন আত্মীয়-স্বজনের কাছে ধার দেনা করে নেই। পরে সেই আমার চাচার হাতে দেই।তিনি আমাকে সৌদি আরবে ভাল বেতনের আশার কথা বলে টাকাগুলো নেয়।এরপর চাচা আমাকে সৌদি আরবে পাঠায়।আমি সৌদি আরবে যেয়ে দেখি মাত্র তিনমাসের ভিসার মেয়াদে আমাকে পাঠানো হয়েছে।তিনমাস কাজ করার পর আমার কর্মস্থলের মালিক আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেয়।আমি দেশে যেয়ে চাচার কাছে বিষয়টি খুলে বলে আমার টাকা ফেরত চাইলে আমাকে বিভিন্ন ভাবে দোষারপ করে টাকা ফেরত দিতে অস্বীকার করে। ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, এখন আমার ঋণের টাকা জন্য পাওনাদাররা প্রতিনিয়ত চাপ দিচ্ছেন।
দেশের সরকারের কাছে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার করেছেন আমার চাচা আমি তার বিচার চাই এবং আমার সমস্ত পাওনা টাকা ফেরত চাই।এ টাকা না পেলে আমিও আমার পরিবার আত্মহত্যার পথ ছাড়া আর কোন উপায় নেই।
অভিযোগ বিষয়ে নুরল ইসলাম খোকা বলেন, তিনি সবকিছু দেখে শুনে ভিসার কাগজে সই করে বিদেশে যায়।যে এজেন্সি মাধ্যমে মনে মিজানুর বিদেশে যায়।সে এজেন্সি মালিকের প্রতিষ্ঠানে ১৫ মাস কাজ করে।এরপর বেশি লোভের আশায় অন্য মালিকের প্রতিষ্ঠানে কাজ করতে গেলে সেখানকার পুলিশ তাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয়।এখানে আমার কোন দোষ নেই।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স