ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে


আপডেট সময় : ২০২৬-০৪-২৯ ১৭:২৩:৩০
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ডিজিএফআই'র সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন,
এ মামলায় দুইদিনের রিমান্ড শেষে আসামি আফজাল নাছেরকে আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। আমরা রিমান্ডের পক্ষে শুনানি করি। শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।

এর আগে গত ২৩ এপ্রিল এ মামলায় চারদিন, ২৭ এপ্রিল দুইদিন রিমান্ড মঞ্জুর হয় নাছেরের।

গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকেল ৪টার সময় উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাত আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উদ্দেশ্যে গুলি বর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলিতে মাহমুদুল হাসানের শরীরে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার নিহতের মামা বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ