ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিস্ফোরক মামলায় ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৯ ১৬:২৩:০৪
নাসিরনগরে বিস্ফোরক মামলায় ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নাসিরনগরে বিস্ফোরক মামলায় ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ।

 
বুধবার দুপুরে নাসিরনগর সদর এলাকা থেকে তাদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার আসামি হলেন চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও গোয়ালনগর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম ।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক তদন্ত শ্রী কৃষ্ণ। তিনি বলেন, তাদের নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আজ দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ