ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৯ ১৬:০৭:৩২
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
নিজস্ব প্রতিবেদক
রংপুরের পীরগাছায় চলন্ত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারিয়েছে ষষ্ঠ শ্রেণির এক স্কৃলছাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইটাকুমারী ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফিয়া আক্তার (১২) উপজেলার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর সুজন মিয়ার মেয়ে সাফিয়া অসুস্থ বোধ করায় তাকে নিয়ে পরিবারের সদস্যরা অটোভ্যানে করে পীরগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। হেলিপ্যাড এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত সানজিদার গলার ওড়নাটি ভ্যানের চাকায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই শ্বাসরোধ হয়ে গুরুতর আহত হয় সে। তাকে দ্রুত উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম বলেন, সাফিয়া আক্তার খুব শান্ত মেজাজের মেয়ে ছিল। ওর এভাবে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।

পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, লাশের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া মেনে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ