ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে জ্বালানি তেল সংকটে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, স্বজনদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৯ ১৩:৪০:৫৪
গৌরীপুরে জ্বালানি তেল সংকটে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, স্বজনদের ক্ষোভ গৌরীপুরে জ্বালানি তেল সংকটে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, স্বজনদের ক্ষোভ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ


বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি তেলের তীব্র সংকটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদের অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে পড়েছে। এতে জরুরি প্রয়োজনে সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসে রোগী ও স্বজনরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী স্বজনরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার গজন্দর এলাকায় ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত স্বাগত (৩০) নামে এক যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে জ্বালানি সংকটের অজুহাতে সরকারি অ্যাম্বুলেন্স সেবা না মেলায় বাধ্য হয়ে মুমূর্ষু রোগীকে সিএনজিচালিত অটোরিকশায় করে জেলা সদরে নিয়ে যান স্বজনরা। জানা গেছে, এর আগেও ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত একই কারণে সেবা বন্ধ থাকায় বেশ কয়েকজন মুমূর্ষু রোগীর পরিবারকে বিড়ম্বনায় পড়তে হয়েছে।


অ্যাম্বুলেন্স চালক মফিজ উদ্দিন জানিয়েছেন, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি অকটেনে চলে এবং ময়মনসিংহ সদরে রোগী নিয়ে যেতে প্রায় প্রতিবার ৮ লিটার জ্বালানি তেলের প্রয়োজন হয়। গত বৃহস্পতিবার সংগৃহীত ৬০ লিটার অকটেন সোমবার বিকালেই শেষ হয়ে যাওয়ায় বর্তমানে সেবা বন্ধ রয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিবাকর ভাট স্বীকার করেছেন যে, এলাকার একমাত্র ফিলিং স্টেশন থেকে নিয়মিত তেল সরবরাহ না পাওয়ায় দুটি অ্যাম্বুলেন্সের সেবাই বর্তমানে বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনার কথা জানিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ