ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে নারী মাদক কারবারি আটক, বাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৯ ১২:১৩:৪২
শিবচরে নারী মাদক কারবারি আটক, বাড়ি ভাঙচুর শিবচরে নারী মাদক কারবারি আটক, বাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মনিকা আক্তার (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এলাকায় নারী মাদক ব্যবসায়ীকে আটককে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরে ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্তের বাড়িঘরে ভাঙচুর চালায়।

সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এরপর স্থানীয়রা ওই মাদক বিক্রেতার বসতবাড়ি গুঁড়িয়ে দেয় বলে খবর পাওয়া গেছে। এর আগে রোববার ওই মাদক বিক্রেতার বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মনিকা আক্তার দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলেন। রোববার ওই বাড়ি থেকে ইয়াবা কিনে ফেরার সময় জব্বার হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের টিম ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করলে জব্বার হাওলাদারের দেওয়া তথ্যমতে অভিযান চালায় মাদক বিক্রেতা মনিকা আক্তারের বাড়িতে।

অভিযানের খবর টের পেয়ে গা ঢাকা দেয় মনিকা আক্তার। এ সময় তার বাড়ি থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা, একাধিক মোবাইল ফোন, হাতঘড়ি এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়ে। ইয়াবাসহ হাতেনাতে আটক হওয়া জব্বার হাওলাদারকে ১ বছরের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।

এদিকে একদিন আত্মগোপনে থাকার পর সোমবার বাড়িতে এলে মাদক বিক্রেতা মনিকা আক্তারকে গ্রেপ্তার করে শিবচর থানা পুলিশ। পরে ক্ষুব্ধ এলাকাবাসী মনিকার বসতবাড়ি ভাঙচুর করে বলে জানা গেছে।

স্থানীয় শওকত মিয়া বলেন, এই এলাকায় মনিকা আক্তার দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছে। নিয়মিত তার বাড়িতে ইয়াবার আড্ডা বসে। স্থানীয়ভাবে তাকে নিষেধ করা হলেও সে কারো কথা শুনত না।

শিবচর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ওই নারী মাদক বিক্রেতাকে গ্রপ্তার করা হয়। রাতে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন,' আমরা রোববার ওই মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, মোবাইল ফোন, হাতঘড়ি, একটি প্রজেক্টর এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করি। ওই সময় এক ব্যক্তিকে মাদকসহ ধরা হলে তাকে ১ বছরের সাজা দেওয়া হয়। এবং মূল মাদক বিক্রেতা পালিয়ে যায়। সোমবার রাতে পুলিশ মাদক বিক্রেতা ওই নারীকে গ্রেপ্তার করা হয়।'

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ