ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কোতয়ালী থানা এলাকায় প্রায় ২৫ হাজার টাকা মূল্যমানের ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ২২:১৩:০৮
রাজধানীর কোতয়ালী থানা এলাকায় প্রায় ২৫ হাজার টাকা মূল্যমানের ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাজধানীর কোতয়ালী থানা এলাকায় প্রায় ২৫ হাজার টাকা মূল্যমানের ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক​

রাজধানীর কোতয়ালী থানা এলাকায় প্রায় ২৫ হাজার টাকা মূল্যমানের ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০


 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২৭/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার কোতয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা’সহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৭/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ২০.৩০ সময় ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন ঢাকা নদী বন্দর এলাকায় ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ২২,৫০০/- (বাইশ হাজার পাঁচশত) টাকা, সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: সুমন (৩০), পিতা- আইয়ুব আলী, সাং- পশ্চিম জিন্নাঘর, থানা- চরফ্যাশন, জেলা- ভোলা বলে জানা যায়।

 প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার কোতয়ালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

 মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ