ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে গৃহবুধুর রহস্যজনক মৃত্যু।


আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ২২:০২:৫২
বদরগঞ্জে গৃহবুধুর রহস্যজনক মৃত্যু। বদরগঞ্জে গৃহবুধুর রহস্যজনক মৃত্যু।
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরে বদরগঞ্জে বিষ্ণুবাড়ি ইউনিয়নে বিচিবাড়ি এলাকায় সাদিয়া(১৫)নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু। মঙ্গলবার ২৭ এপ্রিল সকালে  স্বামীর বাড়িতে ঐ গৃহবধুর মৃত্যু হয়। মারা যাওয়া গৃহবুধু একই গ্রামের সাদেকুল ইসলাম মেয়ে। 
 
নিহতের স্বামীর পরিবার  বরাতে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সাদিয়া রাতের খাবার খেয়ে নিজ শয়নঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে  উঠার সাড়াশব্দ না পেয়ে  পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখে গলায় ওড়না দিয়ে ফাঁস অবস্থায় পায়।সাদিয়ার স্বামীর নাম বিপ্লব। তিনি পাশের ফুলবাড়ি উপজেলায় একটি বেকারিতে কাজ করেন।ঘটনার সময় বিপ্লব ফুলবাড়িতে ছিল।দুই বছর আগে পারিবারিক ভাবে সাদিয়া ও বিপ্লব বিয়ে হয়।বিয়ের সময় মেয়েটির বয়স ছিল ১৩ বলে জানা গেছে। 
 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, লাশ ময়নাতদন্তের পর বলা যাবে প্রকৃত ঘটনা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ