ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ২১:৫০:২৮
ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
 
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বজ্রপাতে শামসু মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসু মিয়া ওই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
 
 
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাড়ির পাশে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন শামসু মিয়া। সকালের দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে একটি বজ্রখণ্ড তাঁর ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত হয়।
 
 
শামসু মিয়ার ছেলে শাকিব মিয়া কান্নায় ভেঙে পড়ে বলেন, সকালে বাবা হাসি মুখেই মাঠে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ বজ্রপাতে সব শেষ হয়ে গেল। আমরা আমাদের একমাত্র অভিভাবককে হারালাম।
 
 
শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করছি এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
 
 
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের প্রবণতা বেড়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ