ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃ‌ষ্টি‌তে ত‌লি‌য়ে গে‌ছে ৪ হাজার একর লবণ মাঠ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ২০:৪৬:৩৮
বৃ‌ষ্টি‌তে ত‌লি‌য়ে গে‌ছে ৪ হাজার একর লবণ মাঠ বৃ‌ষ্টি‌তে ত‌লি‌য়ে গে‌ছে ৪ হাজার একর লবণ মাঠ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় ভা‌রী বর্ষ‌ণে ত‌লি‌য়ে গে‌ছে ৪ হাজার একর লবণ মাঠ। মঙ্গলবার দুপু‌রে ১ ঘণ্টার বৃ‌ষ্টিতে চা‌ষিদের ক্ষ‌তি প্রায় ১০ কো‌টি টাকা।

স্থানীয় বি‌সিক এর জরিপে উপ‌জেলার ৬ ইউ‌নিয়‌নে সা‌ড়ে ৪ হাজার একর জ‌মি‌তে লবণ চাষ হ‌চ্ছে।


লেমশীখালী লবণ মা‌ঠের চা‌ষি সা‌বেক‌ মেম্বার নুর মোহাম্মদ ব‌লেন, ভা‌রী বর্ষ‌ণে তাদের অনেক ক্ষ‌তি হয়ে গে‌লো। কোন রক‌মে খরচ তোলার স্বপ্নটাও মি‌শে গেলো। মাঠ ত‌লি‌য়ে যাওয়ায় আমাদের লোকসান গুণতে হবে। মা‌ঠের লব‌ণের দাম ১৭০ টাকা মণ। দাম না বাড়‌লে জমাকৃত লবণ থে‌কেও লোকসা‌নে থাক‌বে চা‌ষীরা।

লবণ ব্যবসায়ী আব্দু র‌হিম জানান, অ‌ধিকাংশ চা‌ষিরা ব্যবসায়ীদের কাছ থে‌কে অ‌গ্রিম টাকা নিয়ে‌ছেন । বৃ‌ষ্টি‌তে মা‌ঠে পা‌নি জ‌মে যাওয়ায় লবণ চাষ অ‌নি‌শ্চিৎ হ‌য়ে প‌ড়ে‌ছে। দাদন নেয়া অ‌র্থও পরিশোধ করতে পারবে না তারা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ