ফেনীতে মৌসুমের প্রথম বৃষ্টিতে জলাবদ্ধতা
ফেনীতে মৌসুমের প্রথম বৃষ্টিতে জলাবদ্ধতা
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীতে চলতি মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের বিভিন্ন এলাকা। সোমবার বেলা ১১টার দিকে শুরু হওয়া হঠাৎ বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মাদ্রাসা, স্কুল-কলেজ শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। বৃষ্টিতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, জেল রোড, পশ্চিম উকিল পাড়া, মিজান রোড, নাজির রোড, একাডেমী, সদর হাসপাতাল মোড়, পাঠান বাড়ি, শাহীন একাডেমী এলাকা, রামপুর, ফেনী বড় বাজার ও পেট্রোবাংলা এলাকাসহ বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থীরা। চলমান এসএসসি পরীক্ষার কারণে হাঁটু পানি ভেঙে চলাচল করতে হয়েছে অনেককেই।
এদিকে শ্রমজীবী মানুষদের কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে ঘর থেকে বের হতে না পারায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, সোমবার দুপুর ১২টা পর্যন্ত ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে!
তিনি আরও জানান, আগামী তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স