ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পরিত্যাক্ত রেলের বগিতে আগুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১৯:৫৬:০৯
চট্টগ্রামে পরিত্যাক্ত রেলের বগিতে আগুন চট্টগ্রামে পরিত্যাক্ত রেলের বগিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় পরিত্যাক্ত রেলের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাংলাবাজার এসআরবি স্টেশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

এসআরবি স্টেশনের রেলের নিরাপত্তাবাহিনীর ইনচার্জ পঙ্কজ রায় বলেন, মাদকাসক্তরা একটি বগিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, বারিকবিল্ডিং এলাকার পাশে এসআরবি স্টেশনে রেলের পুরাতন বগিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ