ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১৯:৩৫:৫৫
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃত্যু কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ ও চকরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধি শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

সকালে শীলখালির বাসিন্দা মোক্তার আহমেদ মোটরসাইকেলে টেকনাফের দিকে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সঙ্গে শিশুর ধাক্কা লাগে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়।

তারা হলেন টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার শফিউর রহমান (৩০), বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর মোক্তার আহমেদ (৪০) ও রাজারছড়ার বাসিন্দা প্রতিবন্ধি রহিম উল্লাহ (১৩)।

অপর দিকে চকরিয়ায় সোমবার রাত সাড়ে ৯টায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৩২) ও চান্দগাঁও এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ইউসুফ (৩৫)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় তারা মারা যান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ