ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১৯:২০:২৫
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার! নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার!
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড তুফান আলী পাড়ায় মোস্তাক আহমদ প্রকাশ (রিফুজি মোস্তাক) (৬০), পিতা মৃত উলামিয়া’র মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টার দিকে ফারিখালের স্রোতের পানির পাশে ঝোপের ভেতর থেকে স্থানীয় এলাকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ইউপি সদস্য আবু তাহের জানান, অসুস্থ অবস্থাতেই তিনি পানের বরজে কাজ করতে যান। ধারণা করা হচ্ছে, খাল পারাপারের সময় হঠাৎ বিকট বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বা ভারসাম্য হারিয়ে তিনি পানিতে পড়ে যান। খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের এসআই রঞ্জিত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ