ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১৭:১৭:৩১
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে মারা গেছেন স্ত্রী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের বল্লাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন পেশায় একটি যানবাহনের চালক এবং তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকে আসক্ত ছিলেন। প্রায়ই সামান্য বিষয় নিয়ে স্ত্রীকে মারধর করতেন এবং তাদের মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ লেগেই থাকত। বিরোধের একপর্যায়ে স্বামী সুজন তার স্ত্রী আফিয়া আক্তারকে (৪৫) ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

রায়পুরা থানার অফিসার ওসি মো. মজিবুর রহমান বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত সুজন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ ও ডিবির একাধিক দল অভিযান চালাচ্ছে। লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ