ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে জ্বালানি তেল পাচারের সময় তেলবাহী গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১৫:৫৩:১৫
মধ্যরাতে জ্বালানি তেল পাচারের সময় তেলবাহী গাড়ি জব্দ মধ্যরাতে জ্বালানি তেল পাচারের সময় তেলবাহী গাড়ি জব্দ
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মধ্যরাতে জ্বালানি তেল পাচারের সময় তেলবাহী গাড়ি, ট্রলি ও ড্রাম জব্দ করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাজল বিল এলাকায় হিরো ইটভাটায় অভিযান চালিয়ে গাড়ি জব্দ করা হয়।

 


পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী গাড়ি ইটভাটার ভেতরে প্রবেশ করে। সেখানে ড্রামের মাধ্যমে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে এসআই মো. শাখাওয়াত হোসেন, কামাল হোসেন, মো. শাহীন আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পাচারচক্রের সদস্যরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ি পাচারে ব্যবহৃত ট্রলি ও ভুটভুটিসহ মোট আটটি গাড়ি এবং ড্রাম জব্দ করে থানায় নিয়ে যায়।

 

মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ অভিযোগ অস্বীকার করে বলেন, জব্দ করা তেল তাদের স্টেশনের নয়। তিনি জানান, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে তার ফিলিং স্টেশনের নামে ২৮ তারিখে তেল বরাদ্দ রয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক জানান, তেল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পাচার চক্র পালিয়ে যায়। তেলবাহী গাড়ি ও পাচারে ব্যবহৃত গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে তেল গুলো কোন ফিলিং স্টেশনের জন্য নিয়ে আসা হয়েছিল সে তথ্য এখনো পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ