ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরগির ফার্মে বৈদ্যুতিক সুইচ চাপতেই প্রাণ গেল মালিকের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১৪:১৫:৫৫
মুরগির ফার্মে বৈদ্যুতিক সুইচ চাপতেই প্রাণ গেল মালিকের মুরগির ফার্মে বৈদ্যুতিক সুইচ চাপতেই প্রাণ গেল মালিকের
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়ায় নিজের মুরগির ফার্মে এসে বৈদ্যুতিক সুইচ চাপতেই মারা গেছেন মালিক। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রনি চৌধুরী (৩৫) উপজেলার করলডেঙ্গা আহলা দরবার শরীফ এলাকার নন্দীপাড়ার বাসিন্দা বুলবুল চৌধুরীর ছেলে।

 

পটিয়া হাসপাতাল সূত্র জানায়, মুরগির ফার্মের লাইটের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান রনি চৌধুরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

রনির প্রতিবেশী পরিমল দে জানান, ছোট পরিসরে একটি মুরগির ফার্ম পরিচালনা করতেন রনি চৌধুরী। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো ফার্মে যান তিনি। একপর্যায়ে আবহাওয়া অন্ধকার হয়ে আসায় লাইটের সুইচ দিতে গেলে বিদ্যুতের আঘাতে মাটিতে পড়ে যান। সুইচটি যে আগে থেকেই বিদ্যুতায়িত ছিল, তা তিনি জানতেন না।

 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, রনিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ