ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১২:৫৮:১০
প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুর থানার ট্রাক চালক হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি করতে আজ আদালতে আনা হয় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। তবে আসামি পক্ষের সময়ের আবেদন করায় পিছিয়ে যায় অভিযোগ গঠনের শুানানি।


মঙ্গলবার সকালে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের শুানানি পিছিয়ে আগামী ২১ মে দিন ধার্য করেন। এর আগে এ মামলার আসামী সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক এমপি সাদেক খান আদালতে হাজির করা হয়।

আদালত থেকে নামানোর সময় পলক তার আইনজীবীর ফারজানা ইয়াসমিন রাখির কাছে অভিযোগ করে বলেন, প্রিজনভ্যানে দুর্ঘটনার শিকার হয়েছেন। চিকিৎসা সেবা পেতে বিষয়টি আদালতের নজরে আনতে আইনজীবীকে আবেদন করার কথা বলেন তিনি।


মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন । তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।


এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ