ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১১:৫৪:৫২
বাঁশখালীতে এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা বাঁশখালীতে এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাঁশখালীতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন । এ সময় ইটভাটায় থাকা কাঁচা ইটগুলো নষ্ট করা হয়।

সোমবার উপজেলার সরল ইউপির মিনজিরীতলায় জনৈক সাইফুল ইসলামের মালিকানাধীন মেসার্স চৌধুরী ব্রিকস নামের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন এ জরিমানা আদায় করেন।

এ সময় চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস প্রসিকিউশন প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানান, পরিবেশকে সুরক্ষিত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ