ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে ২৪ ড্রাম জ্বালানি তেল জব্দ, জরিমানা লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১১:০৭:২১
সিংগাইরে ২৪ ড্রাম জ্বালানি তেল জব্দ, জরিমানা লাখ টাকা সিংগাইরে ২৪ ড্রাম জ্বালানি তেল জব্দ, জরিমানা লাখ টাকা
নিজস্ব প্রতিবেদ
কমানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে ‘মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানের দুটি গুদামঘর থেকে মোট ২৪ ড্রাম অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসনের এক প্রেসবিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, ‘মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানটি অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে মজুত রাখার পাশাপাশি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল। এ সংক্রান্ত প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক মিলন মাহমুদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় জব্দকৃত জ্বালানি তেল সিংগাইর থানার অফিসার ইনচার্জের জিম্মায় রাখা হয়। পরবর্তীকালে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে এসব জ্বালানি তেল বিক্রয় করা হয় যা এখনো চলমান রয়েছে। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দানকারী সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ