ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের আজমেরীগঞ্জে অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারের নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মানবপাচার চক্রের ০২ জন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ০০:৩৩:১৬
র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের আজমেরীগঞ্জে অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারের নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মানবপাচার চক্রের ০২ জন সদস্য গ্রেফতার র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের আজমেরীগঞ্জে অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারের নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মানবপাচার চক্রের ০২ জন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক


র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের আজমেরীগঞ্জে অবৈধভাবে ইউরোপের বিভিন্ন
দেশে মানবপাচারের নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায়

মানবপাচার চক্রের ০২ জন সদস্য গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে
অগ্রণী ভূমিকা পালন করে আসছে| এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের
প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ|


ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মোঃ ইমন চৌধুরী (২০) হবিগঞ্জ জেলার
আজমেরীগঞ্জ থানাধীন শিবপাশা এলাকার বাসিন্দা| ০২নং বিবাদী আঃ মুকিত ও ০৩নং বিবাদী
রুমান মিয়া মোবাইল ফোনের মাধ্যমে ০১নং বিবাদী সামায়ূন মোল্লার সাথে ভিকটিম এর
পিতাকে কথা বলিয়ে দেয় এবং তার ছেলেকে ইতালী পাঠাতে পারবে বলে প্রস্তাব দেয়| ০১নং
বিবাদী লিবিয়াতে থাকার কারনে ভিকটিমকে একটি নিরাপদ পথের মাধ্যমে ইতালীতে পাঠানোর
জন্য ২০ লক্ষ টাকার প্রস্তাব করে| উক্ত টাকার কিছু অংশ প্রথমে দিতে হবে এবং বাকী টাকা
লিবিয়া যাবার পর দিতে হবে বলে জানায়| এরই প্রেক্ষিতে বিবাদীরা ভিকটিমের বাড়িতে এসে
পাসপোর্ট, কয়েক কপি ছবি ও নগদ ০৩ লক্ষ টাকা নিয়ে যায়| কিছুদিন পর গত ০৯/০৭/২০২৫
খ্রি. তারিখে বিবাদীগণ ভিকটিমকে সৌদি আরব হয়ে বিভিন্ন দেশ ঘুরিয়ে লিবিয়া প্রেরণ
করে| ভিকটিম লিবিয়া পৌঁছার পরে বিবাদীগণ ভিকটিমের পিতাকে বাকী টাকা প্রদানের জন্য
চাপ দিলে ভিকটিমের পিতা ০২নং বিবাদীর নিকট ১২ লক্ষ টাকা প্রদান করেন| পরবর্তীতে
বিবাদীগণ ভিকটিমের বাড়ীতে এসে জানায় যে, ভিকটিমকে লিবিয়ার পুলিশ গ্রেফতার
করেছে তাই দ্রুত টাকা দিতে হবে; অন্যথায় ভিকটিমকে ইতালী পাঠানো সম্ভব হবে না|


ভিকটিমের পিতা এই সংবাদ শুনার পরে আতঙ্কিত হয়ে ছেলেকে রক্ষা করার নিমিত্তে বিবাদীদের
কথায় বাধ্য হয়ে আরও ০২ লক্ষ টাকা নগদ প্রদান করেন| এর কিছুদিন পরে ০১নং বিবাদীর মোবাইলে
ভিকটিমের পিতা ভিকটিমের সাথে কথা বলে জানতে পারেন যে, বিবাদীদের চাহিদা মত টাকা
না দিলে তারা ভিকটিমকে মেরে ফেলবে| ভিকটিমের পিতা জায়গা বন্ধক দিয়ে আরো ০৩ লক্ষ টাকা
জোগাড় করে দিয়ে তার ছেলেকে অত্যাচার না করে ফেরত এনে দিতে বলেন| এরপরই বিবাদীগণ
ভিকটিমের পিতার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ও তার ছেলের আর কোন খোঁজ খবর পাননি|


গত ০১/১০/২০২৫ খ্রি. তারিখে ০১নং বিবাদীর আপলোড করা একটি ভিডিওতে দেখা যায় যে,
মোট ৩৫ জন ছেলে মৃত অব¯’ায় লিবিয়ার মরুভূমি অঞ্চলে পড়ে আছে| ভিকটিমের বর্তমান অব¯’া
সম্পর্কে ভিকটিমের পরিবার এখনও অবগত নন বলে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়েন| উক্ত ঘটনায়
ভিকটিমের পিতা বাদী হয়ে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন| এরই
প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং
গোয়েন্দা তৎপরতা জোরদার করেন|

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ
ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ২৭ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত
০২.১০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোড়া ইউনিয়নের অলিপুর রেল
ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার মামলা নং- ১৫/১২১,
তারিখ- ২৩/১২/২০২৫ খ্রি. ধারা-মানব-পাচার প্রতিরোধ আইন-২০১২ এর ৭; এর মূলে হবিগঞ্জের
আজমেরীগঞ্জে অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারের নামে বিপুল পরিমাণ টাকা
হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলার এজাহারনামীয় ০৩নং ও ০৫নং পলাতক আসামিদ্বয়কে গ্রেফতার

করতে সক্ষম হয়| গ্রেফতারক...ত আসামিদ্বয়- ১| রুমান মিয়া (৩৬), পিতা- মৃত নীহার মনি এবং
 সোহাগ মিয়া (২৫), পিতা- আলী আকবর, উভয় সাং- পশ্চিমবাগ, থানা- আজমেরীগঞ্জ, জেলা-
হবিগঞ্জ|
পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিদ্বয়কে হবিগঞ্জ জেলার
আজমেরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে| এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক
রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ