ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনের বৃষ্টিতেই ব্রাহ্মণপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ২৩:১৩:৩৬
এক দিনের বৃষ্টিতেই ব্রাহ্মণপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তি এক দিনের বৃষ্টিতেই ব্রাহ্মণপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তি
মোঃ অপু খান চৌধুরী।।
 
এক দিনের বৃষ্টিতেই কুমিল্লার ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া - কুমিল্লা সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে ব্রাহ্মণপাড়া বেগম রোকেয়া হসপিটালের উত্তর  পাশে এবং টাটেরা প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে সড়কটি গতকাল একপশলা বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়।

নীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। ঝুঁকি নিয়েই বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আবদুল আলীম খান বলেন, আমার বাড়ী টাটেরা গ্রামে। প্রতি বর্ষার সময় টাটেরা মোড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যানবান চলাচলে ব্যঘাত ঘটে। মানুষকে দুর্ভোগে পড়তে হয়।
 
সড়কের পাশে ব্যবসায়ী জসীম উদ্দিন বলেন, বৃষ্টির পর থেকেই সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে চলাচল করছে। যানবাহন ধীরগতিতে চলতে হচ্ছে, অনেক সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে যাচ্ছে।
একই সড়কের পথচারী নুরুল আমিন বলেন, হেঁটে যাওয়ার মতো কোনো জায়গা নেই। পুরো রাস্তা পানিতে ডুবে আছে। বাধ্য হয়ে কষ্ট করে চলাচল করতে হচ্ছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, বিষয়টি আমরা জেনেছি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে এবং স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
 
স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ