ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ২০:২৮:৫২
গৌরীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা গৌরীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা
 
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে| সোমবার দুপুরে উপজেলার পৌর শহরের মধ্যবাজারস্থ ধানমহাল এলাকার চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে|

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম|
অভিযানসূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় সোনালী মেডিকেল হলকে ৮ হাজার টাকা, রতন মেডিকেল হলকে ৫ হাজার টাকা, নিষিদ্ধ পণ্য রাখায় হাসান স্টোরকে ৩ হাজার টাকা ও দইয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে|

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা বলেন, ২০০৯  সালের ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে এই জরিমানা করা হয়েছে| এ ধরণের অভিযান অব্যাহত থাকবে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ