ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় ৫৩ জন আহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ১৮:৪৭:০৮
সখিপুরে কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় ৫৩ জন আহত সখিপুরে কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় ৫৩ জন আহত
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় অন্তত ৫৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন শিশু ও ১০ জন নারী।

‎এ ঘটনায় এলাকায় কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার সকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উপজেলার কালিয়া, বড়চওনা, কাকড়াজান ইউনিয়ন এবং পৌরসভার বাসিন্দা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রামের আবদুর রশিদসহ কয়েকজন নারী ও শিশুকে কামড়ায়। এরপর আন্ধি থেকে উত্তরা মোড় পর্যন্ত অন্তত ২০ জনকে কামড়িয়েছে।

রাত ১০টার দিকে কুকুরটি কাহারতা গ্রাম হয়ে কচুয়া এলাকায় আরও কয়েকজনকে কামড়ায়। সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৩ জনকে কামড়ানোর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আশপাশের এলাকায় কুকুর আতঙ্ক সৃষ্টি হয়েছে।

‎আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা এবং রেবিস ভ্যাকসিন প্রয়োগ করেন। গুরুতর আহত আবদুর রশিদকে ঢাকায় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে ।

‎সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরিন আকশিষ সামি বলেন, একদিনে এত সংখ্যক কুকুরে কামড়ানোর ঘটনা অস্বাভাবিক।

‎আক্রান্তদের মধ্যে অনেকেই একাধিক স্থানে কামড়ের শিকার হয়েছেন। তাদের নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং পরবর্তী ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

‎উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি বলেন, ভ্যাকসিনের সংকট রয়েছে, আমরা ভ্যাকসিন নিয়ে কাজ করছি। তিনি আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ