ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে লালমনিহাট কালীগঞ্জ থানার মাদক মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি গাজীপুর হতে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ১৮:২২:৫৬
র‌্যাবের অভিযানে লালমনিহাট কালীগঞ্জ থানার মাদক মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি গাজীপুর হতে গ্রেফতার। র‌্যাবের অভিযানে লালমনিহাট কালীগঞ্জ থানার মাদক মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি গাজীপুর হতে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক


র‌্যাবের অভিযানে লালমনিহাট কালীগঞ্জ থানার মাদক মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি গাজীপুর হতে গ্রেফতার।
 
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে  অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ইং ২৬/০৪/২০২৬ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকায় গাজীপুর জেলার বাসন থানাধীন বাইপাস পেয়ারা বাগান চায়না মার্কেট এর সামনে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার জিআর নং ৪৪০/০৪, সেশন-৩৪৬/০৪, প্রসেস নং-৩৭০, তারিখ- ২০/১১/২০২৬ ইং মাদক মামলার ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ হানিফ মিয়া (৪০), পিতা-মৃত গোলাপ উদ্দিন, সাং-কিশামত মাদাতী, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ