ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ১৭:১৮:২০
নোয়াখালীতে মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান নোয়াখালীতে মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলা শহর মাইজদীতে মাইকে দলীয় স্লোগান দিয়ে পুলিশ দেখে পালিয়েছে মো.আলো (৩৩) নামে এক যুবক। ঘটনাস্থল থেকে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করেছে পুলিশ।

সোমবার সকালে মাইজদীতে জেলা আওয়ামীলীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি সিএনজি চালিত অটোরিকশায় মাইক নিয়ে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে আসেন। এ সময় তিনি মাইক্রোফোনে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক সিএনজি চালিত অটোরিকশা করে পালিয়ে যান।

এ ঘটনায় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে । ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ