ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ১৫:৫৬:৪৪
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠি ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠি

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি আহমেদ হাছান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি নায়েক সুবেদার মোঃ খালেক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, কাজিহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ সামেদুল ইসলাম, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব নবীউল ইসলাম।

মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ