খালিয়াজুরীতে ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
খালিয়াজুরীতে ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোতালিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন মৎস্যশিকারি ছিলেন।
নিহতের সঙ্গী মুজিবুর রহমান জানান, আব্দুল মোতালিবসহ তিনজন ভোরে ঈশ্বরগঞ্জ থেকে মাছ ধরার উদ্দেশ্যে খালিয়াজুরীর ধনু নদে আসেন। পথে মদন উপজেলার উচিতপুর এলাকায় ফজরের নামাজ আদায় করে তারা সকালে জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় পৌঁছান। পরে নদে বড়শি ফেলে মাছ ধরার সময় হঠাৎ আকাশে মেঘ জমে বজ্রপাত শুরু হয়।
একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে আব্দুল মোতালিব মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স