ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাস্টমস কর্মকর্তা হত্যায় ৫ জন গ্রেপ্তার, জানা গেলো পরিচয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ১৩:৪৪:৪৯
কাস্টমস কর্মকর্তা হত্যায় ৫ জন গ্রেপ্তার, জানা গেলো পরিচয় কাস্টমস কর্মকর্তা হত্যায় ৫ জন গ্রেপ্তার, জানা গেলো পরিচয়
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার কোটবাড়ি আইরিশ হোটেলের পাশ থেকে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী লাশ উদ্ধারের ঘটনা পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা রেলওয়ে ডাকাতি মামলার আসামি। তাদের মধ্যে চারজন বুলেট বৈরাগী হত্যার সঙ্গে সরাসরি জড়িত।

গ্রেপ্তারকৃতরা হলেন, কোতোয়ালির আমড়াতলী এলাকার বাসিন্দা ইমরান হোসেন হৃদয় (৩৭), একই এলাকার মোহাম্মদ সোহাগ (৩০), ইসমাইল হোসেন জনি (২৫), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭)।

সোমবার র‌্যাব-১১ এর কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত শুক্রবার রাতে বুলেট বৈরাগী পদুয়ার বাজারে বাস থেকে নেমে বাসায় ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন। সেই সিএনজিতেই ওঁৎ পেতে বসে ছিলো ছিনতাইকারীরা। পরিকল্পিতভাবেই তাকে টার্গেট করা হয়। পরদিন শনিবার তার লাশ উদ্ধার করা হয় পদুয়ার বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কোটবাড়ি আইরিশ হোটেলের পাশে।

বুলেট বৈরাগী ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে ১১ এপ্রিল চট্টগ্রামে যান। শুক্রবার রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষ করে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন।

সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, তখন কুমিল্লার টমছমব্রিজ এলাকায় অবস্থান করছেন। এর কিছুক্ষণ পর থেকেই তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকালে কোটবাড়ি এলাকায় তার লাশ পাওয়া যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ