ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় গাড়িচাপা পড়ে শ্রমিক নিহত, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ১১:৩৮:০২
উখিয়ায় গাড়িচাপা পড়ে শ্রমিক নিহত, পিকআপ জব্দ উখিয়ায় গাড়িচাপা পড়ে শ্রমিক নিহত, পিকআপ জব্দ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় সড়ক ডিভাইডারে কাজ করা এক শ্রমিককে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায় একটি পিকআপ। এ ঘটনায় মোহাম্মদ রবিউল (২২) নামে ওই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর হংসমিয়াজীর পাড়া এলাকার মোক্তার হোছাইনের একমাত্র ছেলে। তিনি কোর্টবাজার এলাকায় সড়কের ডিভাইডার স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বেপরোয়া গতিতে চলা একটি পিকআপ একটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রবিউল। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘাতক যানটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পিকআপটি জব্দ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহত শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ