ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তার ভাঙন থেকে পলাশপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ০১:৩২:৫৫
তিস্তার ভাঙন থেকে পলাশপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন তিস্তার ভাঙন থেকে পলাশপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে বসতভিটা-আবাদি জমি হারানো পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং গ্রাম রক্ষায় জরুরি পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
 
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে তিস্তা নদীর তীরবর্তী পলাশপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।এতে ভাঙনকবলিত মানুষসহ পলাশপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
 
কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইয়েদ আহমেদ বাবু, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ শাহ আলম, নাজিমখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ বাদশা বকশী, সদস্যসচিব মোঃ আতিকুর রহমান আতিক, এডভোকেট মোঃ মোশাররফ হোসেন, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলামসহ ভাঙনে ক্ষতিগ্রস্ত মোঃ মোকসেদ আলী ও মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
 
অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু বলেন, ২০১৬ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনার কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তিনি উল্লেখ করেন, সিকিম থেকে উৎপন্ন হয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশের পর নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে প্রায় ১১৫ কিলোমিটার প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। তিস্তার দুই তীরে বিস্তীর্ণ এলাকায় প্রায় দুই লাখ মানুষ বসবাস করেন। যারা প্রতিবছর ভাঙনের শিকার হচ্ছেন। এতে হাজার হাজার মানুষ বসতভিটা ও জীবিকা হারাচ্ছেন।
 
সমাবেশে বক্তারা বলেন, পলাশপুর গ্রামকে রক্ষায় দ্রুত কার্যকর নদীশাসন প্রকল্প গ্রহণ করতে হবে। অন্যথায় ভাঙনে ক্ষতিগ্রস্তদের বসতভিটা ও জমির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে বলেও দাবি করেন তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ