স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের সলঙ্গায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে রাতভর আটকে রেখে সকালে উভয়কে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে,শনিবার দিবাগত রাতে সলঙ্গা থানার আঙ্গারু গ্রামে। আটক যুবক উজ্জল (৩২)আঙ্গারু গ্রামের মৃত নূর নবীর ছেলে। অপরদিকে গৃহবধূ শারমিন (৩০) একই গ্রামের প্রবাসী শিহাব উদ্দিনের স্ত্রী,৪ সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় ৪/৫ বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়া পাড়ি জমান শিহাব উদ্দিন। সেই সুযোগে শারমিনের সঙ্গে একই গ্রামের যুবক উজ্জলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে এলাকায় দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল।
শনিবার গভীর রাতে প্রতিবেশীরা শারমিনের ঘরে উজ্জলকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা উজ্জলকে উত্তম-মধ্যম গণধোলাই দিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখে। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা চললেও তা ব্যর্থ হলে সকালে পুলিশে খবর দেয়া হয়।
খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়কে আটক করে থানায় নিয়ে আসে।
সলঙ্গা থানার এস.আই মনোহর জানান, গণধোলাইয়ে আহত উজ্জলকে হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।