ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে ৪ কিমি সড়ক পাকা কাজে অনিয়মের মহোৎসব, নিম্নমানের নির্মাণে জনদুর্ভোগের শঙ্ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৬ ২৩:৩৪:৩৮
ওসমানীনগরে ৪ কিমি সড়ক পাকা কাজে অনিয়মের মহোৎসব, নিম্নমানের নির্মাণে জনদুর্ভোগের শঙ্ক ওসমানীনগরে ৪ কিমি সড়ক পাকা কাজে অনিয়মের মহোৎসব, নিম্নমানের নির্মাণে জনদুর্ভোগের শঙ্ক
সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট, ক্রাইম রিপোর্টার ::


সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার থেকে খাদিমপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক পাকা করণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিয়মবহির্ভূতভাবে কাজ করায় সড়কের স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন সড়কের যথাযথ এজিং না করেই রাস্তা খুঁড়ে সেই মাটি ও পুরাতন উপকরণ রেখেই কাজ চালানো হচ্ছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী মেকাডম (পাথরের বেস) না করে পুরাতন মেকাডমের ওপরই নতুন করে পাকা কাজ করা হচ্ছে। এতে করে সড়কটি অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
 
এছাড়া পাথরের সাথে নিম্নমানের পাথর ও বালু মিশিয়ে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আরও গুরুতর অভিযোগ হিসেবে উঠে এসেছে, বিটুমিনের সাথে মোবিল মিশিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অনিয়ম এবং এতে সড়কের গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের কথা আপনারা সাংবাদিক ফজলু ছাড়া আর কেউ বলেন না। ঠিকাদার কিছু অনিয়ম করতেই পারে, আমরা তো সব সময় সেখানে বসে থাকতে পারি না। বিটুমিন কম ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনিও তো ফজলুর মতোই কথা বলছেন।
 
অন্যদিকে সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান বলেন, মেকাডম নির্ধারিত লেভেল অনুযায়ী করার নিয়ম রয়েছে, এখানে কারচুপির সুযোগ নেই। তবে বিটুমিন ব্যবহারের বিষয়টি আমরা খতিয়ে দেখবো।
 
এদিকে এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে অনিয়মের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সচেতন মহল মনে করছে, যথাযথ তদারকি না থাকলে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি জনদুর্ভোগ আরও বাড়বে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ