ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানব পাচার মামলার আসামি সালাউদ্দিন শেখ (৪৮)’কে রাজধানীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৬ ২৩:০৫:০৫
মানব পাচার মামলার আসামি সালাউদ্দিন শেখ (৪৮)’কে রাজধানীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মানব পাচার মামলার আসামি সালাউদ্দিন শেখ (৪৮)’কে রাজধানীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক​


মানব পাচার মামলার আসামি সালাউদ্দিন শেখ (৪৮)’কে রাজধানীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

শরীয়তপুর জেলার নড়িয়া থানার রাহাপাড়া এলাকায় বসবাসকারী মো: আলিমুল করিম (৪০)’কে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে গত ২৮/০৪/২০২৪ তারিখ পর্যন্ত মোট ১৩ লাখ টাকা আদায় করে আসামি সালাউদ্দিন শেখ (৪৮)| কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ইতালি পাঠানোর পরিবর্তে ভুক্তভোগীকে মালয়েশিয়ায় পাঠানো হয়| সেখান থেকে তাকে মিশর ও ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে লিবিয়ার মরুভূমির একটি নির্জন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়| এসময় ভুক্তভোগীর পরিবারকে তিনি লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে আটক রয়েছেন জানিয়ে মুক্তির জন্য আরও ১০ লাখ টাকা দাবি করে| নিরুপায় হয়ে ভুক্তভোগী মো: আলিমুল করিম (৪০) এর স্ত্রী আরও ৪ লাখ টাকা প্রদান করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি|


 এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে শরীয়তপুর জেলার নাড়িয়া থানার মামলা নং- ১০/১০৭, তারিখ- ০৭/০৪/২০২৬ খ্রি., ধারা- ৬/৭/৮/৯/১০ মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ রুজু করা হয়| পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন| উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে|

এরই ধারাবাহিকতায় গতকাল ২৫/০৪/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৫:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামি সালাউদ্দিন শেখ (৪৮), পিতা- সামাদ শেখ, সাং- রাহাপাড়া, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর’কে গ্রেফতার করে|

 গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে| র‌্যাব-১০ এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ