মে দিবসে পঞ্চগড়ে ভিনগোলার্ধের ব্যতিক্রমী উদ্যোগ: শ্রমজীবীদের মাঝে টিশার্ট বিতরণ
মে দিবসে পঞ্চগড়ে ভিনগোলার্ধের ব্যতিক্রমী উদ্যোগ: শ্রমজীবীদের মাঝে টিশার্ট বিতরণ
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি
মহান মে দিবস উপলক্ষে পঞ্চগড়ে কুলি ও শ্রমজীবী মানুষের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী সংগঠন ভিনগোলার্ধ।
সংগঠনটির উদ্যোগে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় কুলি ও দিনমজুরদের মাঝে টিশার্ট বিতরণ করা হয়। এতে শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা এ উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করেন।
ভিনগোলার্ধের প্রতিষ্ঠাতা বদিউজ্জামান নাসিম, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন প্রবাসী একজন বাঙালি কবি ও গবেষক—তার অনুপ্রেরণায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রতিষ্ঠাতা বদিউজ্জামান নাসিম বলেন, “মে দিবস আমাদের মনে করিয়ে দেয় শ্রমজীবী মানুষের ত্যাগ ও সংগ্রামের কথা। প্রবাসে থাকলেও আমাদের হৃদয় পড়ে থাকে দেশের মাটিতে। আমরা বিশ্বাস করি, শ্রমিকরা কেবল শ্রমশক্তি নয়, তারা আমাদের আপনজন। তাদের প্রতি ভালোবাসা ও সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এসময় উপস্থিত ছিলেন ভিনগোলার্ধের সদস্য মোঃ শফিউল্লাহ রিপনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোঃ শফিউল্লাহ রিপন বলেন, “মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ শ্রমিকদের সম্মান করুক এবং তাদের প্রাপ্য মর্যাদা দিক। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার একটি ক্ষুদ্র প্রয়াস করেছি।”
এসময় ভিনগোলার্ধের সদস্য, লেখক ও সাংবাদিক রাজু তুহিন বলেন, “শ্রমজীবী মানুষরাই আমাদের সমাজের মূল শক্তি। তারা নিরলস পরিশ্রম করে দেশকে এগিয়ে নিচ্ছে। আমরা চাই তাদের প্রতি ভালোবাসা ও সম্মান আরও বৃদ্ধি পাক। এই ছোট্ট উদ্যোগ সেই ভালোবাসারই প্রকাশ।”
শ্রমজীবীরা জানান, সাধারণত বিভিন্ন দিবসে তারা অবহেলিত থাকেন, কিন্তু এই আয়োজন তাদের সম্মানিত করেছে এবং তাদের হৃদয় ছুঁয়ে গেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স