ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেয়ায় প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৬ ১৮:২৯:১৭
চাঁদা না দেয়ায় প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা চাঁদা না দেয়ায় প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর সদর উপজেলায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় পূর্ব চিড়াইপাড়া গ্রামের কাতার প্রবাসী আকাশ মাতুব্বরের ঘর নির্মাণে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন প্রবাসীর মা শাহানা বেগম ও স্ত্রী সুরাইয়া আক্তার।

ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে জানান, গেলো ২০২০ সালের ১৭ জুলাই মৃত আমজেদ মাতুব্বরের ছেলে আকাশ মাতুব্বর তার চাচা মতি মাতুব্বর ও চাচী মনজু বেগমের কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করেন। সেই থেকে আকাশ মাতুব্বরই বাড়ি ও নাল জমি ভোগ করে আসছে। সম্প্রতি সেই জমিতে আকাশ মাতুব্বর ঘর নির্মাণ শুরু করেন। পাকা ঘরের পিলারসহ প্রায় অর্ধেক কাজ শেষ পর্যায়ে। কিন্তু তার চাচা মতি মাতুব্বর সেই জায়গায় ঘর তুলতে বাধা দেয়। এক পর্যায়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু আকাশের পরিবার সেই টাকা দিতে অস্বীকার করলে একটি মামলা দিয়ে প্রবাসীর পরিবারকে হয়রানি শুরু করছে। এ ঘটনা ও হয়রানিমূলক মামলা থেকে প্রতিকার চেয়েছেন এ ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে আকাশ মাতুব্বরের মা শাহানা বেগম, তার বড় চাচা আমীর হোসেন মাতুব্বর, স্ত্রী সুরাইয়া আক্তার ন্যায্য বিচার দাবি করেন।

এ ব্যাপারে আকাশের বড় চাচা আমীর হোসেন মাতুব্বর বলেন, প্রায় সাড়ে ৫ বছর আগে জমি ক্রয় করে ঘর নির্মাণ করে ভোগদখল করছে আকাশ। কিন্তু এবার বিল্ডিং করতে গেলে আমার মেঝ ভাই মতি মাতুব্বর বাধা দেয়। তাকে টাকা না দিলে সে ঘর করতে দিবে না, এমন কথা বলছে। পরে টাকা না পেয়ে একটি অস্থায়ী নিষেধাঞ্চার মামলা দিয়ে হয়রানি করছে। এর বিচার হওয়া 

আকাশের মা শাহানা বেগম বলেন, আমার ছেলে কাতারে থাকে। সে বিল্ডিং করতে গেলে মতি মাতুব্বর বাধা দেয়। এখন মিথ্যে মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। মতি মাতুব্বরের বিচার চাই।

অভিযোগের বিষয় মতি মাতুব্বরের সাথে যোগাযোগ করেও বক্তব্য নেয়া যায়নি।

তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঘর নির্মাণে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার মামলার কপি আদালত থেকে এসেছে। সেটা বিবাদী পক্ষকে দেয়া হয়েছে। তবে যদি কেউ চাঁদা চেয়ে থাকে, তার বিষয়ও ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ