ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জানা গেল ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তির ধর্ম ও পেশার পরিচয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৬ ১৭:৪১:৪৯
জানা গেল ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তির ধর্ম ও পেশার পরিচয় জানা গেল ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তির ধর্ম ও পেশার পরিচয়
নিজস্ব প্রতিবেদক
হোয়াইট হাউসে সংবাদদাতাদের ডিনারে গুলির ঘটনায় শনিবার গ্রেপ্তার হওয়া ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য থেকে জানা গেছে, তিনি একজন উচ্চশিক্ষিত টিউটর ও শৌখিন ভিডিও গেম ডেভেলপার। এছাড়াও তিনি ২০২৪ সালে তার প্রতিষ্ঠানে মাসের সেরা শিক্ষক হয়েছিলেন। প্রাথমিকভাবে তিনি খ্রিস্টান ধর্মের একজন অনুসারী হিসেবে আংশিক তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টোমাস অ্যালেন। ২০২৫ সালের মে মাসে তার একটি লিংকডইন প্রোফাইল ছবি প্রকাশিত হয়, যেখানে তাকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর গ্র্যাজুয়েশন পোশাকে দেখা যায়। এই ছবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা গ্রেপ্তারের ছবির সঙ্গে মিল রয়েছে বলে জানা গেছে।

অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি একটি খ্রিস্টান ছাত্র সংগঠন এবং নার্ফ গান নিয়ে প্রতিযোগিতা করা একটি ক্যাম্পাস গ্রুপে যুক্ত ছিলেন।

ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডোমিনগেজ হিলসের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক বিন তাং জানান, অ্যালেন তার ক্লাসে একজন মেধাবী ও মনোযোগী ছাত্র ছিলেন। তিনি বলেন, ‘সে সবসময় ক্লাসের প্রথম সারিতে বসত, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করত এবং নিয়মিত প্রশ্ন নিয়ে যোগাযোগ করত। অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। এই খবর শুনে আমি বিস্মিত।’

কলেজ জীবনে অ্যালেন একটি নতুন ধরনের হুইলচেয়ারের জরুরি ব্রেকিং সিস্টেমের প্রোটোটাইপ তৈরি করেছিলেন, যা বয়স্কদের সহায়তায় ব্যবহারের উদ্দেশ্যে তৈরি।

রাজনৈতিকভাবে, তিনি ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের সমর্থনে একটি ডেমোক্র্যাটিক রাজনৈতিক অ্যাকশন কমিটিতে ২৫ ডলার অনুদান দিয়েছিলেন বলে জানা যায়।

পেশাগত জীবনে, অ্যালেন গত ছয় বছর ধরে সি২ এডুকেশন নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছিলেন, যেখানে কলেজ ভর্তি পরামর্শ ও পরীক্ষা প্রস্তুতির সেবা দেওয়া হয়। ২০২৪ সালে প্রতিষ্ঠানটির টিচার অব দ্য মান্থ হিসেবেও তিনি স্বীকৃতি পান।

এছাড়া, তিনি স্টিম প্ল্যাটফর্মে মলিকিউলার কেমিস্ট্রি ভিত্তিক একটি ভিডিও গেম তৈরি করেন এবং বর্তমানে মহাকাশভিত্তিক একটি টপ-ডাউন শুটার গেম তৈরির কাজ করছিলেন বলে তার পোস্টে উল্লেখ রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ