ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার বিরুদ্ধে ‘পারমাণবিক সন্ত্রাসবাদের’ অভিযোগ জেলেনস্কির

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৬ ১৬:০০:৪৪
রাশিয়ার বিরুদ্ধে ‘পারমাণবিক সন্ত্রাসবাদের’ অভিযোগ জেলেনস্কির রাশিয়ার বিরুদ্ধে ‘পারমাণবিক সন্ত্রাসবাদের’ অভিযোগ জেলেনস্কির
নিজস্ব প্রতিবেদক
চেরনোবিল পারমাণবিক চুল্লি বিপর্যয়ের ৪০তম বার্ষিকী উপলক্ষে রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ‘পারমাণবিক সন্ত্রাসবাদের’ অভিযোগ করেছেন।

তিনি বলেন, ২০২২ সালে ইউক্রেন আক্রমণের মাধ্যমে রাশিয়া ‘আবারও বিশ্বকে একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেলেনস্কি অভিযোগ করে বলেন, রুশ ড্রোন নিয়মিতভাবে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের ওপর দিয়ে উড়ছে এবং গত বছর একটি ড্রোন ওই স্থানের সুরক্ষা কাঠামোতে আঘাত হেনেছিল।

তিনি আরও বলেন, ‘বিশ্বকে এই পারমাণবিক সন্ত্রাসবাদ চলতে দেওয়া উচিত নয়। এর সর্বোত্তম উপায় হলো রাশিয়াকে তাদের বেপরোয়া হামলা বন্ধ করতে বাধ্য করা।’

চেরনোবিল দুর্ঘটনা ১৯৮৬ সালে ঘটে, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হিসেবে বিবেচিত।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ