যুব সমাজকে আদর্শিক নেতৃত্ব গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে----------------আল্লামা এম এ মতিন
যুব সমাজকে আদর্শিক নেতৃত্ব গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে----------------আল্লামা এম এ মতিন
গাজী জাহাঙ্গীর আলম জাবির,বাইফ ডেক্স।।
বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ২৪ ও ২৫ এপ্রিল ২০২৬ (শুক্র ও শনিবার) কক্সবাজার কলাতলীস্থ হোটেল অস্টার ইকো অডিটোরিয়াম হলে ২ দিনব্যাপী সেন্ট্রাল ইয়ুথ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান জননেতা মওলানা এম এ মতিন, যুবসমাজকে দ্বীনের খেদমত, সাংগঠনিক শৃঙ্খলা ও আদর্শিক নেতৃত্ব গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বর্তমান সময়ে সুন্নীয়তের পতাকা সমুন্নত রাখতে যুবকদের ত্যাগ, ঈমানী চেতনা ও যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ডা: এস.এ. সরওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মুহাম্মদ মুছা এবং ট্রেনিং ক্যাম্প প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মাওলানা এম এ মতিন এসব কথা বলেন।
প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মহাসচিব জননেতা আলহাজ্ব স.উ.ম. আবদুস সামাদ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবদুর রহিম, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আমান উল্লাহ, যুবসেনার কেন্দ্রীয় সাবেক সভাপতি মুহাম্মদ আকতার হোসেন চৌধুরী এবং ইসলামী ফ্রন্টের মজলিশে সূরা সদস্য অধ্যাপক আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব ও কক্সবাজার উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সালাহউদ্দিন খালেদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা সালাউদ্দিন মুহাম্মদ তারেক এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি বদরুল হুদা তারেক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।
ট্রেনিং ক্যাম্পে কেন্দ্রীয় যুবসেনার নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
পরিশেষে, শহীদ মাওলানা রইস উদ্দিনের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল কক্সবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স