ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বাকেরগঞ্জে ৬ কিলোমিটারের পৃথক দুটি খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ২০:৩৮:৪১
​বাকেরগঞ্জে ৬ কিলোমিটারের পৃথক দুটি খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন। ​বাকেরগঞ্জে ৬ কিলোমিটারের পৃথক দুটি খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন।

মোঃ মিনহাজুল ইসলাম সুজন 
বাকেরগঞ্জ ( বরিশাল)  প্রতিনিধি-


বাকেরগঞ্জে ৬ কিলোমিটারের পৃথক দুটি খাল পুনঃ খনন  কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। 

২৫ এপ্রিল শনিবার সংসদ সদস্য আবুল হোসেন খান উপজেলার ভরপাশা ও গারুরিয়া ইউনিয়নে আলাদা ভাবে দুটি খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন করেন। 


প্রধানমন্ত্রীর  নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ইজিপিপি কর্মসূচীর আওতায়  ভরপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে কৃষ্ণকাঠীতে নাপিতবাড়ি  খাল হইতে অড়াহার বাড়ি হইয়া শ্রীমন্ত নদী পর্যন্ত ৪( চার) কিলোমিটার  খাল  এবং গারুরিয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী রয়েল ব্রীকস থেকে ময়েজউদ্দিন  হাওলাদারের ধারার শেষ  মাথা পর্যন্ত ২ কিলোমিটার খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন করা হয়। 

খাল পুনঃ খনন কর্মসূচি উদ্ভোধনী অনুষ্ঠানে আয়োজিত সমাবেশে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, আমাদের সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকের সার্বিক উন্নয়নমুখী কাজের সহায়তা বিএনপি সরকার বদ্ধ পরিকর।  বাংলাদেশ  একটি নদী মাতৃক ও কৃষি প্রধান  দেশ, এদেশের কৃষকের মুলত খাল, বিল ও নদীর পানির উৎসের উপর নির্ভর করে তাদের কৃষি কাজ পরিচালনা করে। কিন্তু সংস্কার ও পুনঃ খনন না হাওয়ায়  অনেক খাল ও জলাধারের পানি  প্রবাহ বন্ধ  হয়ে গিয়াছে। 


তিনি বলেন, শুষ্ক মৌসুমে সেচ সুবিধা  তৈরি, বর্ষার পানি ধারন, বন্যার প্রকোপ কমানো  সহ কৃষি  উৎপাদন  বৃদ্ধির জন্য  ১৯৭৭ সালে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এদেশে খাল খনন কর্মসূচি দিয়ে গ্রামীন উন্নয়ন ও কৃষি বিপ্লবের এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। 


এবং সেই কর্মসূচির আদর্শ অনুসরণ করে বর্তমান  সরকার নতুন করে খাল পুনঃ খনন কর্মসূচি হাতে নিয়েছে। যার লক্ষ্য  হল আধুনিক  কৃষি  ব্যবস্হার উন্নয়ন।


 উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মোঃ কামরুজ্জামান, বাকেরগঞ্জ  থানার অফিসার ইনচার্জ ( ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির  বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান (মিজান) মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার( শাহীন),সাবেক আহবায়ক হারুনর রশীদ শিকদার,  সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চুন্নু, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু,সদস্য সচিব সাইদুর রহমান রুবেল জোমাদ্দার, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাকিব তালুকদার সহ বিএনপি ও অঙ্গগংঠনের নেতৃবৃন্দ। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ