ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েট ক্যান্টিনে খাবারে ভেজাল দেওয়ায় কর্মচারী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ২০:৩৭:১১
রুয়েট ক্যান্টিনে খাবারে ভেজাল দেওয়ায় কর্মচারী আটক রুয়েট ক্যান্টিনে খাবারে ভেজাল দেওয়ায় কর্মচারী আটক
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘বাংলা টিফিন’ ক্যান্টিনে খাবারে ভেজাল দেওয়ার অভিযোগে এক কর্মচারীকে আটক করা হয়েছে। তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে আব্দুর রাজ্জাক নামে কর্মচারী রান্না করা খিচুড়িতে অতিরিক্ত লবণ মেশান। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এরপর ক্যান্টিন কর্তৃপক্ষ তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানোনো হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা টিফিনের কর্ণধার মোর্শেদ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কাজলা শাখায় সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছি। তবে রুয়েট শাখায় খাবারে মাছি পাওয়া, স্বাদের অসঙ্গতিসহ বিভিন্ন সমস্যার কারণে আমাদের সেবার মান নিয়ে প্রশ্ন উঠছিল।

এসব সমস্যা সমাধানে নজরদারি বাড়ানোর পর আজকের (শনিবার) ঘটনাটি ধরা পড়ে। ধারণা করছি, আমাদের সুনাম ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে এ কাজটি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক রুয়েট সংলগ্ন একটি রেস্তোরাঁর শেয়ারহোল্ডার। এ ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, রুয়েটে ‘বাংলা টিফিন’ ক্যান্টিন চালুর পর থেকেই স্বাস্থ্যবিধি ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা অভিযোগ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ