ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ও লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের মুখে ইসরাইল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ১৭:৪১:২৫
ইরান ও লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের মুখে ইসরাইল ইরান ও লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের মুখে ইসরাইল
নিজস্ব প্রতিবেদক
লেবানন ও ইরান এই দুই সীমান্তে বর্তমানে এক ধরনের স্থবির যুদ্ধে লিপ্ত রয়েছে ইসরাইল। তবে এই সংঘাতের গতিপথ ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব নয়, বরং যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপরই মূলত নির্ভর করছে বলে আল জাজিরাকে জানিয়েছেন ইসরাইলের বিশ্লেষকরা।

ইরানের সঙ্গে নতুন দফায় আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার পাকিস্তানে গেলেও সেখানে ইসরাইলকে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে, গত বৃহস্পতিবার ট্রাম্প লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। যদিও ইসরাইল বারবার এই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, তবে বিশ্লেষকরা মনে করছেন, ইসরাইলের নেতাদের তুলনায় ট্রাম্পের প্রভাবই এখানে বেশি কার্যকর।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির অন্যান্য শীর্ষ নেতারা বারবার ইরান ও হিজবুল্লাহকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বর্ণনা করে আসছেন। কিন্তু তা সত্ত্বেও এই অঞ্চলের পরিস্থিতির নিয়ন্ত্রণ বর্তমানে অনেকটা ওয়াশিংটনের হাতেই রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ