মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার আলোচিত আলমগীর হত্যা মামলার এজাহারনামীয় আসামি তাপস মোল্লা (৫৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১০|
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার আলোচিত আলমগীর হত্যা মামলার এজাহারনামীয় আসামি তাপস মোল্লা (৫৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১০|
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার আলোচিত আলমগীর হত্যা মামলার এজাহারনামীয় আসামি তাপস মোল্লা (৫৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১০|
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে| সন্ত্রাসবাদ, হত্যা, হত্যা চেষ্টা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে| অপরাধ দমনে র্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে| এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি অভিযানে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকায় সংঘটিত হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি তাপস মোল্লা (৫৫)’কে গ্রেফতার করা হয়|
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকুল ইউনিয়নের বাসিন্দা মো: তরিকুল ইসলাম (২৭) এর সাথে আসামি তাপস মোল্লা (৫৫) এর পরিবারিক ভাবে সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে| এরই প্রেক্ষিতে গত ০৩/০২/২০২৬ তারিখ ভোর অনুমান ০৫.৫০ ঘটিকার সময় শ্রীনগর থানাধীন বালাশুর চৌরাস্তা সংলগ্ন এলাকায় জনৈক হান্নান হাজীর মার্কেটের সামনে আসামি তাপস মোল্লা’সহ অপরাপর আসামিগণ পূর্ব শত্রুতার জেরে মো: তরিকুল ইসলাম’সহ তার পরিবারের লোকজনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা এলোপাথারীভাবে মারধর করে গুরতর রক্তাক্ত জখম করে| গুরুতর আহত অবস্থায় মো: তরিকুল ইসলামের চাচা আলমগীর শেখ (৫০)’কে শ্রীনগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং পরিবারের অন্যান্য সদস্যগণ গুরুতর আহত হন|
উক্ত ঘটনায় মো: তরিকুল ইসলাম (২৭) বাদী হয়ে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করলে শ্রীনগর থানার মামলা নং- ০২, তারিখ- ০৩/০২/২০২৬ খ্রি., ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়| মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন|
এরই ধারাবাহিকতায় অদ্য ২৪/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ২১.১০ ঘটিকায় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন মধ্য কামারগাঁও এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি তাপস মোল্লা (৫৫), পিতা- মৃত লুৎফর মোল্লা, সাং- মধ্য কামারগাঁও, থানা- শ্রীণগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে| গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স