ব্লেন্ডার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ব্লেন্ডার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্লেন্ডার মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক মারা গেছেন। শনিবার সকালে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জ্যোতিষ চন্দ্র বর্মন মনা (৩২) উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামের সুরেন্দ্র বর্মনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জ্যোতিষ চন্দ্র বর্মন নিজ ঘরে ব্লেন্ডার মেশিনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে অচেতন হয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মথরপাড়া বটতলা বাজারে তার একটি চায়ের দোকান ছিল। ওই দোকান পরিচালনা করেই তিনি পরিবারের ভরণ-পোষণ চালাতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স