ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ১৩:১৬:৫১
সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবি)। আর এই পূর্বাভাসে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। শুক্রবার দুপুরে পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারি বৃষ্টি এবং ২৮-৩০ এপ্রিল ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্রধান নদীসমূহে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। ফলে ২৮ এপ্রিল থেকে সুনামগঞ্জ জেলায় আকস্মিক বন্যার ঝুঁকি আছে। এতে করে হাওরে ফসলের ক্ষতির আশঙ্কা আছে। তাই হাওরে যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেসব জমির ধান দ্রুত কাটার অনুরোধ করা গেল।

 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ