ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের চাবাহার বন্দরের অংশীদারিত্ব ছাড়ছে ভারত, নেপথ্যে কী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৫ ১৩:১২:২৯
ইরানের চাবাহার বন্দরের অংশীদারিত্ব ছাড়ছে ভারত, নেপথ্যে কী ইরানের চাবাহার বন্দরের অংশীদারিত্ব ছাড়ছে ভারত, নেপথ্যে কী
নিজস্ব প্রতিবেদক
চাবাহার বন্দরের অংশীদারিত্ব একটি ইরানি কোম্পানির কাছে হস্তান্তর করার পরিকল্পনা করছে ভারত। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ এবং ব্যবহারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড়ের মেয়াদ আগামী ২৬ এপ্রিল শেষ হচ্ছে। আর এই মেয়াদ শেষ হওয়ার আগেই নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে ভারত।

 
প্রতিবেদনটিতে বলা হয়, একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার কথাও বিবেচনা করছে ভারত। এই ব্যবস্থা অনুযায়ী মার্কিন নিষেধাজ্ঞা চলাকালীন একজন ইরানি অপারেটর বন্দরটি পরিচালনা করবে এবং পরবর্তীতে ভারতের কার্যক্রম পুনরায় শুরু করার সম্ভাবনা থাকবে।


এই ব্যবস্থার মূল ভিত্তি হল একটি পারস্পরিক বোঝাপড়া-যদি ভবিষ্যতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল হয় বা উঠে যায়, তবে বন্দরের পরিচালনার দায়িত্ব আবার ভারতের হাতে ফিরে আসবে।

২০১৮ সালের ২৪ ডিসেম্বর চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব পায় ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড-এর ভর্তুকিপ্রাপ্ত সংস্থা ইন্ডিয়া পোর্টস গ্লোবাল চাবাহার ফ্রি জোন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ